Dhaka post
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. বাণিজ্য
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. সর্বশেষ
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে একই স্থানে বিএনপির ২টি অফিস নিয়ে সংঘর্ষ

cbkhabor2
জানুয়ারি ২৪, ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একই স্থানে বিএনপির ২টি অফিস নিয়ে বিএনপির দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার সকালে উপজেলার আহম্মেদপুর বাজারে নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ এর নির্বাচনী প্রচারনার লিফলেট বিতরণ অনুষ্ঠানের আগ মুহুর্তে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ২টি অফিসের নেতাকর্মীরা দুই স্থানে অবস্থান করেন। এসময় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সকলকে একত্রিত হতে বললে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক ওয়ার্ড সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির জোয়াড়ী ইউনিয়নের সমন্বয়ক কামাল হোসেন ও উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সাজেদুর রহমান আহত হন।

পরে সেখানে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং নির্বাচনী প্রচারনা স্থগিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।