Dhaka post
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. বাণিজ্য
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. সর্বশেষ
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচার মিছিলে গণজোয়ার

cbkhabor2
জানুয়ারি ২৩, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বড়াইগ্রাম প্রতিনিধি ঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল নাটোর–৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিমের সমর্থনে এ মিছিল বের করা হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার এলাকার প্রধান সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যেতে নেতা কর্মীরা বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, জনগণ ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে রায় দেবে।” তারা নির্বাচনে জয়ী হলে দেশ ও জনগণের কল্যাণে ইসলামী আদর্শে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেন।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচার মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।