বড়াইগ্রাম প্রতিনিধি ঃ নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামের হাটপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম ও দরিদ্র কৃষক মোঃ রাইফু প্রাং-এর গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা তার বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে দুটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে গরুগুলো না পেয়ে বিষয়টি বুঝতে পারেন তিনি।
ক্ষতিগ্রস্ত মোঃ রাইফু প্রাং জানান, গরু দুটি তার পরিবারের একমাত্র উপার্জনের বড় উৎস ছিল। গরু চুরির ঘটনায় তিনি ও তার পরিবার চরম দুশ্চিন্তায় পড়েছেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকাবাসী দ্রুত গরু উদ্ধারের পাশাপাশি চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং এলাকায় রাতে পুলিশ টহলের ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন।

