মোঃ শিপন আলী স্টাফ রিপোর্টারঃ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর পক্ষ থেকে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) সংসদীয় আসনে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ নূরে আলম মিয়াজী।
জেএসডি সভাপতি জাতীয় বীর আ স ম আব্দুর রব আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ঘোষণা করেন। মনোনয়ন ঘোষণার সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।
মোহাম্মদ নূরে আলম মিয়াজী বলেন, “এই মনোনয়ন আমার জন্য গর্বের ও দায়িত্বের। যাত্রাবাড়ী-ডেমরার উন্নয়ন, দুর্নীতি ও দখলদার মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আমি কাজ করে যাব ইনশাআল্লাহ।”
এদিকে মনোনয়ন ঘোষণার পর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় জেএসডি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গণসংযোগে নেমে পড়েছেন মিয়াজী এবং তার সমর্থকরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল মজিদ, নির্বাহী সম্পাদক কামাল মৃধা,
ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম
ঠিকানা জয়নুল কমপ্লেক্স (৩য় তলা), মাদরাসা মোড়, নাটোর
মোবাইল : ০১৭৭৭-৭৭৭০৮২
২০২৫ @কপিরাইট চলনবিলের খবর