Dhaka post
ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. বাণিজ্য
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. সর্বশেষ
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর-২ আসনে জেএসডি’র প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির

cbkhabor2
ডিসেম্বর ২০, ২০২৫ ৬:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর প্রতিনিধি: চূড়ান্ত মনোনয়ন দিলেন জাতীয় বীর আ স ম আব্দুর রব

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন মোহাম্মদ আব্দুল কাদির। রাজধানীর একটি অনুষ্ঠানে জেএসডি সভাপতি জাতীয় বীর আ স ম আব্দুর রব নিজ হাতে তার মনোনয়নপত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেএসডি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চাঁদপুর জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মোহাম্মদ আব্দুল কাদির বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচন করছি। চাঁদপুর-২ আসনের মানুষের পাশে থাকতে চাই।”

আ স ম আব্দুর রব বলেন, “দেশের চলমান সংকট মোকাবেলায় সাহসী, সৎ ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব প্রয়োজন। মোহাম্মদ আব্দুল কাদির সেই আদর্শে বিশ্বাসী একজন মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।