স্টাফ রিপোর্টার:
২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন এর চৌমুহান গ্রামের জোনাইল ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ আবুল আছর মোঃ শফিউজ্জামান এর ছোট ছেলে মোঃ জিম জামান।
আজকে প্রকাশিত ফলাফলে দেখা যায়, জিম জামান মেধা তালিকায় ১০৬৫তম স্থান অর্জন করেছেন। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮১ এবং মোট মেধা স্কোর ১৮১।তিনি সরাসরি মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।
তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এ (কলেজ কোড ১৪) ভর্তি হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। তার এ কৃতিত্ব অর্জনে দৈনিক জনদৃষ্টির সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ শিপন আলী বলেন, জিম জামানের এই অসাধারণ সাফল্যে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। একজন শিক্ষার্থী যখন কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় মেডিকেল কলেজে স্থান করে নেয়, তা শুধু তার নয়—সমগ্র সমাজের জন্যই অনুপ্রেরণার। জিমের এই অর্জন বড়াইগ্রামের সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি, সে ভবিষ্যতে একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করবে।
জিম জামানের এই কৃতিত্বে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশ ও জাতির সেবা করবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

