স্টাফ রিপোর্টার ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) সংসদীয় আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে মোহাম্মদ নূরে আলম মিয়াজীর প্রার্থীতা ঘোষণা করা হয়েছে।
দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।
প্রার্থী মোহাম্মদ নূরে আলম মিয়াজী বলেন, “ঢাকা-৫ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও উন্নয়নবঞ্চিত অবস্থার পরিবর্তন আনতেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে যেতে চান।
তিনি একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। আসন্ন নির্বাচনে তিনি ‘তারা মার্কা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।তিনি সকলের কাছে দোয়া, সমর্থন ও সার্বিকভাবে সহযোগিতা কামনা করেন।

