Dhaka post
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. বাণিজ্য
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. সর্বশেষ
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তরুণদের মুখোমুখি জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম: “তরুণদের ভাবনায় গড়ে উঠবে আগামীর বড়াইগ্রাম”

cbkhabor2
ডিসেম্বর ৬, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার ঃ
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম সরাসরি তরুণদের মুখোমুখি হয়ে শুনলেন তাদের ভাবনা, স্বপ্ন ও চাওয়া-পাওয়া।

“তরুণরা কেমন দেখতে চায় আগামীর বড়াইগ্রাম?”—এই প্রশ্নকে কেন্দ্র করে অনুষ্ঠিত এক প্রশ্নোত্তর পর্বে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও পেশার তরুণরা সরাসরি মতামত তুলে ধরেন। তারা আধুনিক অবকাঠামো, মাদকমুক্ত সমাজ, চাকরির সুযোগ, শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল সুবিধার দাবি জানান।

মাওলানা আব্দুল হাকিম বলেন,
“তরুণরাই জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্ন, চিন্তা ও বাস্তবতা থেকেই আমি আগামীদিনের পরিকল্পনা করতে চাই। জয়ী হতে পারলে বড়াইগ্রাম-গুরুদাসপুরকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সুযোগসমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ের পক্ষে অবস্থান এবং বৈষম্যহীন উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার।”

অনুষ্ঠানে উপস্থিত তরুণরা এমন একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, “নেতাদের এভাবেই আমাদের পাশে দাঁড়ানো উচিত, আমাদের শোনা উচিত।”

অনুষ্ঠানটি এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। তরুণ প্রজন্মের মতামতকে মূল্যায়ন করায় অনেকেই মাওলানা হাকিমের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।