Dhaka post
ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. বাণিজ্য
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. সর্বশেষ
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রাম-গুরুদাসপুরে জামায়াত প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ

cbkhabor2
ডিসেম্বর ৫, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ঃ

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকধারী প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিমের নির্বাচনী পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে।

গত বেশকিছুদিন হলো উপজেলার বিভিন্ন এলাকায় টানানো পোস্টার ও ব্যানার ছেঁড়ে ফেলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। তারা জানান, নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছিল। কিন্তু প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে পোস্টারগুলো ছিঁড়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে।

এ বিষয়ে মাওলানা মো. আব্দুল হাকিম বলেন, “গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে। আমরা প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছি এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার দাবি জানাচ্ছি।”

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।