Dhaka post
ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. বাণিজ্য
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. সর্বশেষ
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলা সদর উপজেলা জাতীয় পার্টি’র উত্তর দিঘলদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড কমিটি গঠন

As Khan
জুলাই ২, ২০২৫ ৫:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

আশিকুর রহমান শান্তভো লা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ড সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) সন্ধা ৭ টায় ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আব্দুল মন্নান মাধ্যমিক বিদ্যালয় এর হল রুমে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উত্তর দিঘলদী ইউনিয়নের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন হিরন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর নুরনবী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলার সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন মানিক বাঘা, ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক আবুল বশার বুলবুল, সাংগঠনিক সম্পাদক আইনুর রহমান জুয়েল মিয়া, সদর উপজেলা বিজেপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাছেত বাচ্চু হাওলাদার, অনুপম দত্ত, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আমিন, সাবেক ছাত্র নেতা মোঃ মামুন মুন্সি প্রমুখ।

নবগঠিত ২নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ অলি উল্লাহ হাজী, সাধারণ সম্পাদক মোঃ হারেছ খান ও
সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন এবং মোঃ ফারুক কে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যসের কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বক্তরা নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে সবাইকে একতাবধ্য হয়ে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর হাত কে শক্তিশালী করার আহ্বান জানান। এসময় উওর দিঘলী ইউনিয়নের নবগঠিত ২ নং ওয়ার্ড বিজেপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।