Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. বাণিজ্য
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. সর্বশেষ
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চোটে ছিটকে পড়লেন সৌম্য, পাকিস্তান সফরের বাংলাদেশ দলে মিরাজ

cbkhabor2
মে ২২, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়ার আগে জাতীয় দলে সুযোগ না পাওয়ায় মন খারাপের কথা বলেছিলেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টে মাঠে নামার আগেই মন ভালো হওয়ার মতো খবর পেয়ে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে চোটের কারণে ছিটকে গেছেন  সৌম্য সরকার। তাঁর বদলি হিসেবে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন মিরাজ।

এক সপ্তাহ ধরে পিঠের চোটে ভুগছেন সৌম্য। ওই চোটের কারণেই আরব আমিরাতের বিপক্ষে কোনো ম্যাচেও মাঠে নামা হয়নি তাঁর। এবার তাঁর পাকিস্তান সফর থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামকে উদ্ধৃত করা লেখা হয়েছে, ‘মেডিকেল বিভাগের মূল্যায়নের পর আমরা বুঝতে পেরেছি সৌম্যর পুনর্বাসনে আর ১০-১২ দিন সময় লাগতে পারে। এর মানে হলো আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাঁকে পাওয়া যাবে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।